রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময়ে বিভিন্ন অভিযোগে ৭১টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপির তথ্য অনুযায়ী, গ্রেফতার হওয়াদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৮ জন, লালবাগ বিভাগে ৪৩ জন, ওয়ারী বিভাগে ৪৬ জন, মতিঝিল বিভাগে ৩৯ জন, তেজগাঁও বিভাগে ৬৬ জন, মিরপুর বিভাগে ৯৬ জন, গুলশান বিভাগে ৪৮ জন, উত্তরা বিভাগে ৪৪ জন এবং গোয়েন্দা বিভাগ (ডিবি) থেকে ৯ জন রয়েছেন।
অভিযান চলাকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ২১টি মোবাইল ফোন, ১৪টি ল্যাপটপ, ২৮টি ভিওআইপি মেশিন, ৪ হাজার ৮৪৬টি বিভিন্ন কোম্পানির সিম, বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম, ৫২টি ক্যাবল কানেক্টর, ১৬টি ডাটা কানেক্টর মেশিন, একটি পাওয়ার সাপ্লাই মেশিন, একটি সিসি ক্যামেরা, ১২টি ল্যাপটপ চার্জার, ২৬ বোতল বিদেশি মদ, একটি প্রাইভেটকার এবং নগদ ২ লাখ ৯ হাজার ৭০০ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া উদ্ধার করা হয়েছে ১৪ কেজি গাঁজা, ৯১৪ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩৫০ দশমিক ৮ গ্রাম হেরোইন।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস