দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজ। ব্রিটিশ সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী শনিবার পর্তুগালের মাদেইরা দ্বীপে তাদের বিয়ে অনুষ্ঠিত হতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, রোনালদোর জন্মস্থান মাদেইরার ঐতিহাসিক ফুঞ্চাল ক্যাথেড্রালে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। পাঁচ শতাব্দীরও বেশি পুরোনো এই গির্জাটি ইতোমধ্যে ওই দিনের জন্য সংরক্ষণ করা হয়েছে।
বিয়ের সংবর্ধনার আয়োজন করা হয়েছে কাছাকাছি অবস্থিত পাঁচ তারকা সাভয় প্যালেস হোটেলে। জানা গেছে, অনুষ্ঠানের কারণে শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা এবং কয়েকটি বার সাময়িকভাবে বন্ধ থাকবে।
প্রায় নয় বছরের সম্পর্কের পর ২০২৫ সালের ১১ আগস্ট আনুষ্ঠানিকভাবে বাগদানের ঘোষণা দেন রোনালদো ও জর্জিনা। সে সময় সামাজিক যোগাযোগমাধ্যমে দুজনের হাতের একটি ছবি প্রকাশ করেন জর্জিনা, যেখানে তার হাতে দেখা যায় হীরাখচিত একটি আংটি। ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘হ্যাঁ, আমি রাজি। এই জীবনেই নয়, আমার প্রতিটি জীবনেই।’
এর আগে রোনালদো একাধিকবার জানিয়েছিলেন, সঠিক সময় এলেই তিনি বিয়ে করবেন। তার ভাষ্য অনুযায়ী, বিয়ের প্রস্তাব দেওয়ার মুহূর্তটি ছিল সম্পূর্ণ স্বতঃস্ফূর্ত। এক ঘনিষ্ঠ বন্ধুর দেওয়া আংটি হাতে নিয়ে তিনি যখন ভাবছিলেন, তখন তাদের দুই ছোট মেয়ে এসে বাবাকে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার কথা বলে।
সন্তানদের সেই কথাকেই বিশেষ ইঙ্গিত হিসেবে গ্রহণ করেন রোনালদো। এরপর আর দেরি না করে জর্জিনাকে আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দেন তিনি। দীর্ঘ প্রতীক্ষার পর এবার সেই সম্পর্কই পরিণতি পেতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস