তোপের মুখে সুর বদলালেন কঙ্গনা, এবার তরুণদের জানালেন বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা
কয়েক দিন আগেও তরুণ প্রজন্মকে কটাক্ষ করে বিতর্কের জন্ম দিয়েছিলেন বলিউড অভিনেত্রী ও বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াত। তবে সমালোচনার ঝড় ওঠার এক সপ্তাহের মধ্যেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবসে সেই অবস্থান কিছুটা নরম করে তরুণদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে জিমে ঘটে যাওয়া একটি অভিজ্ঞতা শেয়ার করেন কঙ্গনা। সেখানে তিনি জানান, জিমে দুই জেন জি তরুণীর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হয়। আলোচনার বিষয় ছিল আধুনিক ডিজিটাল জীবন, সামাজিক যোগাযোগমাধ্যম, ডেটিং অ্যাপ, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ব্যক্তিগত স্বাধীনতা।
কঙ্গনার ভাষ্য অনুযায়ী, ওই দুই তরুণী তাকে বলেন, তারা এমন এক সময়ে বড় হয়েছেন, যেখানে সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ডেটিং অ্যাপ ও এআই তাদের দৈনন্দিন জীবনের অংশ। অনেকের জন্য এসব ছাড়া জীবন কল্পনা করাও কঠিন। একই সঙ্গে তারা নিজেদের মতো করে বাঁচার স্বাধীনতার কথাও তুলে ধরেন।
এর জবাবে কঙ্গনা বলেন, “যতক্ষণ না তোমরা অন্যের সন্তানকে পাহাড় থেকে ফেলে দিচ্ছ বা টুকরো টুকরো করে কাটছ, ততক্ষণ নিজের মতো করে বাঁচার স্বাধীনতা অবশ্যই রয়েছে।”
তিনি আরও দাবি করেন, উদার ও রক্ষণশীল জীবনধারার সংঘাতের কারণে নিরীহ শিশুদের প্রাণহানির মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে। তাই স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধও সমান গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। পোস্টের শেষে তিনি লেখেন, “আমার জেন জি বন্ধুদের বন্ধুত্ব দিবসের শুভেচ্ছা। শান্তি বজায় রাখুন।”
উল্লেখ্য, কয়েক দিন আগে ভারতে নিট (NEET) প্রশ্নফাঁস ও পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে হওয়া ছাত্র আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্কিত মন্তব্য করেছিলেন কঙ্গনা রানাওয়াত। আন্দোলনকারীদের ভাষা ও আচরণের সমালোচনা করে তিনি তাদের ‘আবর্জনা’ বলে মন্তব্য করেন। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী-সাংসদ। এরপরই তার সাম্প্রতিক পোস্টকে আগের অবস্থান থেকে কিছুটা সুর নরম করার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি