ফাওয়াদ খানের নতুন লুক ঘিরে জোর চর্চা, কসমেটিক ট্রিটমেন্টের গুঞ্জন
বিনোদন অঙ্গনের তারকাদের তারুণ্য ধরে রাখার নানা কৌশল নিয়ে আলোচনা নতুন নয়। নিয়মিত ত্বকের পরিচর্যা, ফিটনেস, ডায়েট কিংবা আধুনিক কসমেটিক ট্রিটমেন্টের মাধ্যমে অনেক তারকাই নিজেদের আকর্ষণীয় উপস্থিতি ধরে রাখেন। কেউ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করলেও, অনেকে ব্যক্তিগত রাখতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন।
সম্প্রতি পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ফাওয়াদ খানকে ঘিরেও শুরু হয়েছে তেমনই আলোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তার নতুন কিছু ছবি দেখে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। বর্তমানে অভিনেত্রী আয়েশা খানের সঙ্গে একটি নতুন চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন তিনি। ছবিতে তাকে একজন সামরিক ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তার চরিত্রে দেখা যাবে।
চরিত্রের প্রয়োজনে ফাওয়াদ তার দীর্ঘদিনের পরিচিত লম্বা চুল কেটে ছোট করেছেন। নতুন এই লুকের পাশাপাশি তার মুখাবয়বেও কিছু পরিবর্তন লক্ষ্য করেছেন অনেক নেটিজেন। এ থেকেই শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা।
গুঞ্জন আরও জোরালো হয় যখন সামাজিক মাধ্যমে লাহোরের এক পরিচিত কসমেটিক সার্জনের সঙ্গে ফাওয়াদ খানের পুরোনো একটি ছবি ভাইরাল হয়। এরপর থেকেই অনেকে ধারণা করছেন, অভিনেতা হয়তো বোটক্স, ফিলার বা অন্য কোনো নান্দনিক চিকিৎসার সহায়তা নিয়েছেন। যদিও এ বিষয়ে ফাওয়াদ খান বা তার প্রতিনিধিদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
অন্যদিকে, ভক্তদের একটি বড় অংশ মনে করছেন, ফাওয়াদের এই পরিবর্তনের পেছনে রয়েছে নিয়মিত শরীরচর্চা, স্বাস্থ্যকর জীবনযাপন এবং ওজন নিয়ন্ত্রণের প্রভাব। তাদের মতে, নতুন চরিত্রের প্রস্তুতির অংশ হিসেবেই অভিনেতার এই রূপান্তর ঘটেছে।
পাকিস্তানি নাটক ও চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে জনপ্রিয়তার শীর্ষে থাকা ফাওয়াদ খান বলিউডেও নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর রেখেছেন। বর্তমানে তিনি একাধিক বড় বাজেটের প্রকল্প নিয়ে ব্যস্ত সময় পার করছেন। শিগগিরই তাকে একটি ওটিটি প্ল্যাটফর্মের ওয়েব সিরিজ এবং দুটি নতুন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে দেখা যাবে বলে জানা গেছে।
তবে তার নতুন লুক নিয়ে যতই আলোচনা চলুক না কেন, কসমেটিক ট্রিটমেন্টের বিষয়টি এখনো শুধুই সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক গুঞ্জন। এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য বা আনুষ্ঠানিক নিশ্চিতকরণ এখন পর্যন্ত প্রকাশ পায়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি