ময়মনসিংহে নিখোঁজ কাস্টমস সিপাহীর মরদেহ তিন ট্রাভেল ব্যাগ ও বস্তায় উদ্ধার
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় নিখোঁজের ১০ দিন পর রাকিব রায়হান তালুকদার (৪০) নামে এক কাস্টমস সিপাহীর টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটি তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তায় ভরে তার বাড়ির পাশের একটি পুকুরে ফেলে রাখা হয়েছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার এনায়েতপুর ইউনিয়নের সোয়াইতপুর এলাকায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রাকিব রায়হান তালুকদার ওই গ্রামের মৃত ছিদ্দিক তালুকদারের ছেলে। তিনি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব প্রতি সপ্তাহের বৃহস্পতিবার গ্রামের বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে ফিরে যেতেন। তবে গত ২৪ জুলাই বিকেল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে তিনি নিজ বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে ২৭ জুলাই ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ঘটনার পর থেকেই রাকিবের বাড়ির কেয়ারটেকার রাজু মির্জা পলাতক রয়েছেন। একই সঙ্গে আরও তিন থেকে চারজন অজ্ঞাত ব্যক্তিও আত্মগোপনে রয়েছেন বলে পুলিশের ধারণা। এদিকে উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে রাকিবের ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, কেয়ারটেকার রাজু মির্জা টাঙ্গাইলের এক দালালের মাধ্যমে দেশের বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। এ কারণে তার পাসপোর্ট দ্রুত জব্দ করে তাকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন নিহতের স্বজনরা।
ঘটনার তদন্ত কর্মকর্তা ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শুভ্র সাহা জানান, পলাতকদের গ্রেপ্তারে জেলার বাইরে অভিযান চালানো হচ্ছে। অভিযান চলাকালেই তিনি মরদেহ উদ্ধারের খবর পান।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, স্থানীয়রা পুকুরে একটি বস্তা ভাসতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিনটি ট্রাভেল ব্যাগ ও একটি বস্তার ভেতর থেকে টুকরো টুকরো মরদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি