আবারও একসঙ্গে শাকিব-ইধিকা? ‘নিঃস্ব’ নিয়ে জোরালো গুঞ্জন
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় জুটি শাকিব খান ও কলকাতার অভিনেত্রী ইধিকা পালকে আবারও একসঙ্গে দেখা যেতে পারে। নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নতুন সিনেমা ‘নিঃস্ব’-এ এই জুটিকে নিয়ে কাজ করার জোরালো গুঞ্জন ছড়িয়ে পড়েছে।
২০২৩ সালে হিমেল আশরাফ পরিচালিত ‘প্রিয়তমা’ সিনেমার মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন শাকিব খান ও ইধিকা পাল। সিনেমাটি বাণিজ্যিকভাবে ব্যাপক সাফল্য পায়। এরপর গত বছর মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’-এ ও একসঙ্গে অভিনয় করেন তারা। প্রযোজকের দাবি অনুযায়ী, ছবিটি ঢাকাই চলচ্চিত্রের সর্বোচ্চ আয়ের রেকর্ড গড়েছে।
দুই সিনেমার সাফল্যের পর নতুন করে ‘নিঃস্ব’-এ শাকিব-ইধিকা জুটিকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। এরই মধ্যে সিনেমাটিতে শাকিব খানের অভিনয় নিশ্চিত করেছেন পরিচালক। তবে নায়িকা হিসেবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
গুঞ্জনের বিষয়ে মেহেদী হাসান হৃদয় বলেন, নায়িকা নির্বাচন নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে যাদের নিয়ে ভাবা হচ্ছে, তাদের তালিকায় ইধিকা পালের নামও রয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হতে পারে বলেও জানান তিনি।
জানা গেছে, বর্তমানে ‘নিঃস্ব’ সিনেমার চিত্রনাট্যের শেষ পর্যায়ের কাজ চলছে। আগামী অক্টোবরে শুটিং শুরু হওয়ার পরিকল্পনা রয়েছে। পরিচালক জানিয়েছেন, এই সিনেমাতেও শাকিব খানকে অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে। তবে গল্প ও উপস্থাপনায় থাকবে নতুনত্ব। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী বছরের রোজার ঈদে সিনেমাটি মুক্তি পাবে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি