কেরানীগঞ্জের আটি বাজার উপজেলা কমপ্লেক্স মার্কেটে বিশাল ফাটল, যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা
ঢাকার কেরানীগঞ্জ উপজেলার ব্যস্ততম আটি বাজার উপজেলা কমপ্লেক্স মার্কেট ভবনে একাধিক স্থানে বড় বড় ফাটল দেখা দেওয়ায় ভবনটি নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। ভবনের বিভিন্ন পিলার ও ছাদে সৃষ্ট ফাটলের কারণে এটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতেও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন ব্যবসা চালিয়ে যাচ্ছেন দোকানিরা, আর বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা নিতে আসছেন হাজারো মানুষ।
সরেজমিনে দেখা যায়, উপজেলা কমপ্লেক্স মার্কেট ভবনটিতে একটি বাণিজ্যিক ব্যাংক, পুলিশ ফাঁড়ি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর এবং দুই শতাধিক দোকানপাট রয়েছে। ভবনের বিভিন্ন স্থানে বড় ধরনের ফাটল স্পষ্টভাবে দৃশ্যমান হওয়ায় এর স্থায়িত্ব নিয়ে শঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।
একাধিক ব্যবসায়ী জানান, প্রতিদিন আতঙ্কের মধ্যেই তাদের ব্যবসা পরিচালনা করতে হচ্ছে। একজন ব্যবসায়ী বলেন, “মাথার ওপরে জরাজীর্ণ ছাদ আর চারদিকে ফাটল। পিলারে যে ফাটল ধরেছে, তাতে মনে হয় যেকোনো সময় পুরো ভবন ধসে পড়তে পারে। আমরা সব সময় ভয় নিয়ে ব্যবসা করছি।”
ব্যবসায়ীদের অভিযোগ, ভবনটির ঝুঁকিপূর্ণ অবস্থা সম্পর্কে উপজেলা প্রশাসন একাধিকবার পরিদর্শন করলেও এখন পর্যন্ত সংস্কার বা নতুন ভবন নির্মাণে কোনো দৃশ্যমান ও কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, প্রতিদিন হাজারো মানুষের যাতায়াত রয়েছে এই গুরুত্বপূর্ণ মার্কেটে। তারা আশঙ্কা প্রকাশ করে বলেন, ভবন ধস বা অগ্নিকাণ্ডের মতো কোনো দুর্ঘটনা ঘটলে ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তাই দ্রুত ভবনটিকে অতি-ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রয়োজনীয় সংস্কার অথবা নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন তারা।
এ বিষয়ে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. উমর ফারুক বলেন, “ইতিপূর্বে ভবনটি পরিদর্শন করা হয়েছে। শিগগিরই ভবনটি সংস্কারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি