বেনজীরকে দেশে ফেরাতে ইউএইর সঙ্গে যোগাযোগ অব্যাহত, আইনি প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দুর্নীতি, ক্ষমতার অপব্যবহারসহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে সরকার জোরালো প্রচেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
রোববার (২ আগস্ট) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) সরকারের সঙ্গে বাংলাদেশের নিয়মিত যোগাযোগ অব্যাহত রয়েছে। তিনি জানান, আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য ও নথিপত্র চেয়েছিল, যা স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইতোমধ্যে পাঠানো হয়েছে।
তিনি বলেন, ইউএই তাদের নিজস্ব আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করছে। একই সঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রেখে প্রত্যাবাসন প্রক্রিয়াকে এগিয়ে নিচ্ছে।
শামা ওবায়েদ আশা প্রকাশ করে বলেন, সব ধরনের আইনি ও কূটনৈতিক প্রক্রিয়া সম্পন্ন হলে খুব শিগগিরই বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে। দেশে ফিরিয়ে আনার পর তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
তিনি আরও জানান, প্রত্যাবাসন প্রক্রিয়াকে আরও কার্যকর করতে পরবর্তী পদক্ষেপ নির্ধারণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, দুর্নীতি, অবৈধ সম্পদ অর্জন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক আইজিপি বেনজীর আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। তাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ সরকার কূটনৈতিক ও আইনি উদ্যোগ অব্যাহত রেখেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি