যুক্তরাষ্ট্রে ইন-এন-আউট বার্গারে বন্দুকধারীর হামলা, নিহত একাধিক, আহত অনেক
যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরে একটি ইন-এন-আউট বার্গার (In-N-Out Burger) রেস্তোরাঁয় বন্দুকধারীর হামলায় একাধিক ব্যক্তি নিহত ও অনেকেই আহত হয়েছেন। শনিবার (স্থানীয় সময়) বিকেলে সংঘটিত এ হামলায় বন্দুকধারীও নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস এক সংবাদ সম্মেলনে জানান, হামলায় বন্দুকধারীসহ একাধিক ব্যক্তি প্রাণ হারিয়েছেন এবং আরও কয়েকজন আহত হয়েছেন। তবে নিহতের সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি। তিনি বলেন, “জননিরাপত্তার ওপর থাকা তাৎক্ষণিক হুমকি শেষ হয়েছে। ঘটনাস্থলটি ছিল অত্যন্ত ভয়াবহ ও বিশৃঙ্খল। নিহতদের স্বজনদের অবহিত করার কাজ চলছে।”
প্রত্যক্ষদর্শী লেন কোয়েন জানান, তিনি রেস্তোরাঁর পাশের একটি ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে থাকা অবস্থায় এআর-স্টাইল রাইফেল হাতে এক ব্যক্তিকে ড্রাইভ-থ্রু এলাকা দিয়ে বেরিয়ে আসতে দেখেন। এ সময় পিস্তলধারী আরেক ব্যক্তি হামলাকারীর দিকে পাল্টা গুলি চালান। পরে তিনি এক রেস্তোরাঁ কর্মীকে গুলিবিদ্ধ এক নারীকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে দেখেন। গুরুতর আহত ওই নারীর বুকে গুলি লেগেছিল এবং তিনি ঘটনাস্থলেই চিকিৎসাকর্মীদের অপেক্ষায় ছিলেন।
শহর কর্তৃপক্ষের মুখপাত্র জশ পালমার বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে হামলাকারী একজনই ছিল। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পাশাপাশি এ ঘটনায় অন্য কেউ জড়িত ছিল কি না, তাও তদন্ত করে দেখা হচ্ছে।
এদিকে, এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন আইডাহোর সিনেটর মাইক ক্রাপো। তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা ফার্স্ট রেসপন্ডারদের প্রতি কৃতজ্ঞতা জানান।
ঘটনার পর পুরো এলাকা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রাখা হয়েছে। পুলিশ ঘটনার কারণ ও হামলার পেছনের উদ্দেশ্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি