সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
গত সোমবার (২৭ জুলাই) দুবাইয়ের একটি আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। পরে বৃহস্পতিবার (৩০ জুলাই) আইনি প্রক্রিয়া শেষে তিনি কারামুক্ত হন।
কারামুক্তির পর একটি গণমাধ্যমকে বেনজীর আহমেদ জানান, আইনি প্রক্রিয়ার মাধ্যমে তিনি জামিনে মুক্ত হয়েছেন এবং শারীরিকভাবে সুস্থ আছেন। তবে পরবর্তী আইনি প্রক্রিয়া নিয়ে এখনই বিস্তারিত মন্তব্য করতে চাননি তিনি।
দুবাইয়ের একাধিক সূত্র জানিয়েছে, জামিনের ক্ষেত্রে আদালত কয়েকটি শর্ত আরোপ করেছেন। এর মধ্যে রয়েছে তার পাসপোর্ট আদালতের হেফাজতে রাখা এবং আদালতের অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে না পারা।
সূত্র আরও জানায়, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পাঠানো প্রত্যর্পণসংক্রান্ত নথিপত্র ও আইনি প্রক্রিয়া নিয়ে দুবাইয়ের আদালতে উভয়পক্ষের শুনানি হয়। পরে শর্তসাপেক্ষে বেনজীর আহমেদকে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেন আদালত।
এ বিষয়ে দুবাই কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের সংশ্লিষ্ট শাখায় যোগাযোগ করা হলেও তারা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস