যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি ব্যস্ত শপিং এলাকায় বন্দুক হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত দুজন আহত হয়েছেন। পরে হামলাকারীও নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
শনিবার (স্থানীয় সময়) দুপুরে টুইন ফলস শহরের একটি বাণিজ্যিক এলাকায় ইন-এন-আউট বার্গার রেস্তোরাঁর কাছে এ হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার অভিযানের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টুইন ফলস পুলিশ প্রধান ম্যাথিউ হিকস জানান, হামলাকারী নিহত হয়েছে এবং বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো হুমকি নেই। তবে হামলার উদ্দেশ্য ও হামলাকারীর পরিচয় জানতে তদন্ত চলছে।
শহর কর্তৃপক্ষের জনসংযোগ সমন্বয়কারী জশ পামার জানান, হামলায় তিনজন নিহত এবং অন্তত দুজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে।
ঘটনার পর নিরাপত্তার স্বার্থে আশপাশের সড়ক এবং একটি সেতু সাময়িকভাবে বন্ধ করে দেয় পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
প্রায় ৪৭ হাজার জনসংখ্যার টুইন ফলস শহরটি আইডাহোর ম্যাজিক ভ্যালি অঞ্চলে অবস্থিত। হামলার কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস