ATN
শিরোনাম
  •  

ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

         
ডেভিড ইমনের ১০ দিনের রিমান্ড মঞ্জুর

ডেভিড ইমন

চট্টগ্রামের ফটিকছড়ি থানায় দায়ের করা হত্যা ও অস্ত্র আইনের দুটি মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনসহ পাঁচ আসামির প্রতিটি মামলায় পাঁচ দিন করে মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামের একটি আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করা হয়।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো. তারেক আজিজ জানান, হত্যা ও অস্ত্র আইনের দুই মামলায় আসামিদের বিরুদ্ধে প্রতিটি মামলায় সাত দিন করে মোট ১৪ দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আদালত দুই মামলায় মোট ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৯ জুলাই ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্ত এলাকা থেকে চার সহযোগীসহ ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র এবং চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে মামলাগুলোর তদন্তে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ