দেশে এই মুহূর্তে গ্যাসের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা পেট্রোবাংলা। গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের পরিপ্রেক্ষিতে এ ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি।
শনিবার (১ আগস্ট) এক বার্তায় পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে প্রকাশিত বিভিন্ন সংবাদে জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। তবে বর্তমানে গ্যাসের দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেই।
পেট্রোবাংলা জানায়, গ্যাসের মূল্য সমন্বয় সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হলে তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ারও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
দেশীয় গ্যাসক্ষেত্রগুলোর উৎপাদন কমে যাওয়ায় চাহিদা পূরণে ক্রমেই আমদানিনির্ভর হয়ে পড়ছে বাংলাদেশ। ফলে ব্যয়বহুল তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়ছে এবং জ্বালানি খাতে ভর্তুকির চাপও বৃদ্ধি পাচ্ছে।
সাম্প্রতিক সময়ে এলএনজি সরবরাহে বিঘ্ন, গ্যাস সংকট এবং জ্বালানি খাতের আর্থিক চাপ নিয়ে আলোচনার মধ্যেই গ্যাসের দাম বাড়তে পারে— এমন গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতেই বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে পেট্রোবাংলা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস