দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে নাজকা লাইনস পরিদর্শনে যাওয়ার পথে একটি ছোট যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় বিমানে থাকা ১৩ জনের সবাই নিহত হয়েছেন।
রোববার (২ আগস্ট) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানিয়েছে, বিমানটিতে ১১ জন যাত্রী ও দুইজন ক্রু সদস্য ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।
দুর্ঘটনাস্থলে থাকা পুলিশের কর্মকর্তা মেজর জর্জ অন্দ্রেদে বলেন, প্রাথমিক তথ্যে ১১ জন যাত্রী এবং দুইজন ক্রু সদস্যের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিমানটি পেরুর ইকা বিভাগের পিসকো থেকে উড্ডয়ন করেছিল। তবে দুর্ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি।
নিহতদের বেশিরভাগই পর্যটক ছিলেন। তারা ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ নাজকা লাইনস পরিদর্শনে যাচ্ছিলেন। পেরুর দক্ষিণাঞ্চলের উপকূলীয় মরুভূমিতে অবস্থিত এই প্রত্নতাত্ত্বিক স্থানে বিশাল আকৃতির জিওগ্লিফ বা ভূ-চিত্র রয়েছে, যা আকাশ থেকে সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়।
মাচু পিচু, কুস্কো এবং নাজকা লাইনসসহ বিভিন্ন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থানের কারণে পেরু বিশ্বের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য হিসেবে পরিচিত।
সূত্র: আল জাজিরা
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস