ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন আনল এসিআই ও গুডউই

         
বাংলাদেশে আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন আনল এসিআই ও গুডউই

বাংলাদেশে আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন আনল এসিআই ও গুডউই

এসিআই রিনিউএবল এনার্জি এবং গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেড যৌথভাবে বাংলাদেশের বাজারে আধুনিক হোম পাওয়ার ব্যাকআপ সল্যুশন হিসেবে গুডউই ইও জি২ সিরিজ অফ-গ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারি উদ্বোধন করেছে।

গত বুধবার (২৯ জুলাই) রাজধানীর লে মেরিডিয়েন ঢাকা হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে পণ্য দুটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়।

বাসাবাড়ির নির্ভরযোগ্য বিদ্যুৎ ব্যাকআপ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে বাজারে আনা হয়েছে নতুন এই দুটি পণ্য। বাংলাদেশের পরিবারগুলোর নিরবচ্ছিন্ন বিদ্যুৎ চাহিদা পূরণে ইও জি২ সিরিজ অফ-গ্রিড ইনভার্টার এবং লিংক্স এ জি৪ সিরিজ ব্যাটারিকে সমন্বিত এনার্জি স্টোরেজ সিস্টেম হিসেবে উপস্থাপন করা হয়।

প্রতিষ্ঠান দুটির দাবি, বিদ্যুৎ বিভ্রাটের সময় এই সমাধান ঘরের প্রয়োজনীয় বাতি, ফ্যান, ইন্টারনেট সংযোগ, যোগাযোগের যন্ত্র এবং অন্যান্য গুরুত্বপূর্ণ গৃহস্থালি সরঞ্জাম সচল রাখতে কার্যকর ভূমিকা রাখবে। প্রচলিত জ্বালানিনির্ভর ব্যাকআপ ব্যবস্থার তুলনায় এটি আরও পরিচ্ছন্ন, নীরব এবং ব্যবহারবান্ধব বিকল্প। পাশাপাশি এটি পরিবারের স্বাচ্ছন্দ্য, নিরাপত্তা এবং জ্বালানি স্বনির্ভরতা বৃদ্ধিতেও সহায়ক হবে।

অনুষ্ঠানে গুডউই টেকনোলজিস কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব মার্কেটিং ম্যাগি চেন, হেড অব সল্যুশন এরিক ইয়াং, হেড অব মার্কেট রিসার্চ ভ্যানেসা চেং এবং বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার মাহির শাহরিয়ার।

এসিআই রিনিউএবল এনার্জি ও এসিআই মোটরস লিমিটেডের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস, চিফ বিজনেস অফিসার প্রকৌশলী আসিফ উদ্দিন, বিজনেস ডিরেক্টর আসিফ ফয়সাল রুমি এবং অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং ম্যানেজার তানভীর আহমেদ তানিম।

অনুষ্ঠানে পণ্য দুটির আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি এগুলোর প্রযুক্তিগত বৈশিষ্ট্য, ব্যবহার এবং বাংলাদেশের বাসাবাড়িতে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুৎ ব্যাকআপ সমাধানের প্রয়োজনীয়তা নিয়ে বিশেষ উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়।

এই উদ্বোধনের মাধ্যমে এসিআই রিনিউএবল এনার্জি এবং গুডউই টেকনোলজিস বাংলাদেশের গ্রাহকদের জন্য উদ্ভাবনী, কার্যকর এবং ভবিষ্যৎ-উপযোগী জ্বালানি সমাধান সহজলভ্য করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট অর্থনীতি সংবাদ


অন্যান্য সংবাদ