চুক্তি নবায়নে অচলাবস্থা, সমঝোতা না হলে ভিনিসিয়াসকে ছাড়তে প্রস্তুত রিয়াল
নতুন চুক্তি নিয়ে সমঝোতা না হলে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রকে ক্লাব ছাড়ার সুযোগ দিতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ। একই সঙ্গে চুক্তি নবায়নের জন্য দেওয়া সর্বশেষ প্রস্তাবের আর কোনো উন্নতি বা বাড়তি প্রস্তাব দেওয়ার পরিকল্পনাও নেই স্প্যানিশ জায়ান্টদের। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে ইএসপিএন।
বিশ্বকাপ-পরবর্তী ছুটি শেষে আগামী সোমবার প্রাক-মৌসুম অনুশীলনের জন্য ভালদেবেবাসে ফেরার কথা ভিনিসিয়াসের। তবে তার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এখনো কাটেনি। বর্তমান চুক্তির মেয়াদও বাকি রয়েছে মাত্র এক বছর।
ইএসপিএনের তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদের কর্মকর্তাদের সঙ্গে ভিনিসিয়াসের প্রতিনিধিদের নতুন কোনো বৈঠকের তারিখ এখনো নির্ধারণ হয়নি। ক্লাবটির ধারণা, নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন নাকি অন্য কোথাও ক্যারিয়ার গড়ার চেষ্টা করবেন— সেই সিদ্ধান্ত এখন ভিনিসিয়াসকেই নিতে হবে।
একটি সূত্র জানিয়েছে, ভিনিসিয়াস যদি রিয়াল ছাড়ার সিদ্ধান্ত নেন, তাহলে তাকে দলে ভেড়ানোর ব্যাপারে নিজেদের অবস্থানকে শক্তিশালী মনে করছে আর্সেনাল। তবে খেলোয়াড়টির ঘনিষ্ঠ আরেকটি সূত্র দাবি করেছে, প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নদের সঙ্গে ভিনিসিয়াসের কোনো ধরনের যোগাযোগ হয়নি।
ইএসপিএনের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ব্রাজিলিয়ান এই উইঙ্গারকে দলে নিতে আগ্রহী আর্সেনাল এবং সম্ভাব্য এই দলবদলের সম্ভাব্যতা নিয়েই তারা কাজ করছে।
রিয়াল মাদ্রিদ ও ভিনিসিয়াসের প্রতিনিধিদের মধ্যে নতুন চুক্তি নিয়ে দীর্ঘদিন ধরেই অচলাবস্থা চলছে। গত মৌসুমেও ইএসপিএন জানিয়েছিল, চুক্তি নবায়নে ভিনিসিয়াসের কোনো তাড়াহুড়ো নেই এবং বিশ্বকাপ শেষ হওয়ার আগে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হবে না।
২০১৮ সালে কিশোর বয়সে রিয়াল মাদ্রিদে যোগ দেন ২৬ বছর বয়সী ভিনিসিয়াস। এরপর নিজেকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। রিয়ালের হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দুটি ফাইনালে গোল করেছেন এবং ২০২৪ সালের ব্যালন ডি’অর পুরস্কারে দ্বিতীয় স্থান অর্জন করেন।
সাবেক কোচ জাবি আলোনসোর অধীনে গত মৌসুমে কিছুটা অসন্তুষ্ট ছিলেন ভিনিসিয়াস। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত এক এল ক্লাসিকো ম্যাচে বদলি হওয়ার সময় প্রকাশ্যে ক্ষোভও দেখিয়েছিলেন তিনি। অন্যদিকে, টানা দুই মৌসুম ধরে কোনো বড় শিরোপা জিততে পারেনি রিয়াল মাদ্রিদ।
এদিকে গ্রীষ্মকালীন দলবদলের বাজারে বেশ সক্রিয় রিয়াল। চলতি সপ্তাহে ফরোয়ার্ড কার্লোস এস্পিকে দলে ভিড়িয়েছে তারা। পাশাপাশি উইঙ্গার ইয়ান দিয়োমান্দেকে দলে নেওয়ার চুক্তিও প্রায় চূড়ান্ত পর্যায়ে। এছাড়া ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়ানোর ব্যাপারেও আশাবাদী ক্লাবটি।
প্রাক-মৌসুমের প্রথম প্রস্তুতি ম্যাচে শনিবার অস্ট্রিয়ায় ফিওরেন্তিনার মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। এর আগে অনুশীলন মাঠে আলকোরকন ও লেগানেসের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে দলটি। নতুন দুই সংযোজন ডেনজেল ডামফ্রিস ও কার্লোস এস্পিকেও রাখা হয়েছে এই স্কোয়াডে।
এটিএন নিউজ / মা.ই.স