দেশে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশু মারা গেছে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৭২ জন।
শনিবার (১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে সিলেট, ময়মনসিংহ ও রংপুরে একজন করে শিশু মারা যায়। এ নিয়ে ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৪৪ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময় হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ শিশু।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৮৭২ শিশু। হাম শনাক্ত হয়েছে ১২১ জনের এবং উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৫১ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ২৯ হাজার ৬১ শিশুর। এ সময় হাম শনাক্ত হয়েছে ১৬ হাজার ১৮০ শিশুর। মোট আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৫ হাজার ২৪১ শিশু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১১ হাজার ৬৭৪ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ১ লাখ ৭ হাজার ৩৯৭ জন।
এটিএন নিউজ / মা.ই.স