ATN
শিরোনাম
  •  

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

         
শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ চিকিৎসকদের

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মান্দানা শুটিং চলাকালে গুরুতর আহত হয়েছেন। আঘাতের কারণে চিকিৎসকরা তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ফলে আপাতত তার চলমান সিনেমাগুলোর শুটিংও অনিশ্চয়তার মুখে পড়তে পারে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামে দুটি সিনেমার কাজ। এর মধ্যে একটি সিনেমার শুটিং চলাকালেই তিনি আহত হন। আঘাতে তার নিতম্ব ও কোমরের মাঝামাঝি অংশের একটি গুরুত্বপূর্ণ পেশিতন্তু (মাসল) সম্পূর্ণ ছিঁড়ে গেছে বলে জানা গেছে।

চিকিৎসকদের ভাষ্য, এ ধরনের চোট সাধারণত ক্রীড়াবিদদের ক্ষেত্রেই বেশি দেখা যায়। কারণ নিয়মিত কঠোর শারীরিক অনুশীলন বা উচ্চমাত্রার শারীরিক পরিশ্রমের সময় এমন আঘাতের ঝুঁকি থাকে। জানা গেছে, সিনেমার একটি নাচ ও অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে কঠিন শারীরিক কসরতের সময়ই দুর্ঘটনার শিকার হন রাশমিকা।

তবে দুর্ঘটনার কারণ কিংবা নিজের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী।

বর্তমানে রবীন্দ্র পুল্লে পরিচালিত ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে রাহুল সংকৃত্যনের ‘রাণাবলী’ সিনেমায় তার সহশিল্পী বিজয় দেবারাকোন্ডা। এর আগে ‘গীত গোবিন্দম’ ও ‘ডিয়ার কমরেড’-এর মতো জনপ্রিয় সিনেমায় এই জুটির অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ