মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে বোমাসদৃশ বস্তু, ঘিরে রেখেছে পুলিশ
রাজধানীর মিরপুর-১০ নম্বর মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তুর সন্ধান পাওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ এবং বিষয়টি তদন্তে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের বোম্ব ডিসপোজাল দলকে ডাকা হয়েছে।
শনিবার (১ আগস্ট) ডিএমপির মিরপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার ফারজিনা নাসরিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনের নিচে একটি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলে কাজ করছে এবং বস্তুটি সম্পর্কে যাচাই-বাছাই চলছে।
পুলিশ সূত্রে জানা গেছে, পরিত্যক্ত বস্তুটি দেখতে সন্দেহজনক হওয়ায় নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে। একই সঙ্গে ঘটনাস্থলে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পাঠানো হয়েছে, যাতে বস্তুটি পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
এদিকে ডিএমপির তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৈশৈনু মারমা জানান, বেলা ১১টার পর ফার্মগেট মেট্রোরেল স্টেশনের নিচে একটি স্ট্যান্ডের ওপর পরিত্যক্ত বস্তা পড়ে থাকার খবরও পুলিশ পেয়েছে। বস্তার ভেতরে কী রয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তাই বিশেষজ্ঞ দলের সহায়তা চাওয়া হয়েছে এবং তারা পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত করবেন।
অন্যদিকে মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মোস্তাক সরকার বলেন, এমআরটি পুলিশের তথ্যের ভিত্তিতে স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। নিরাপত্তার স্বার্থে আপাতত মিরপুর-১০ মেট্রোরেল স্টেশনে ট্রেনের যাত্রী ওঠানামা (স্টপেজ) বন্ধ রাখা হয়েছে। বোমাসদৃশ বস্তুটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট পরীক্ষা-নিরীক্ষা করবে।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জুলাই রাজধানীর মতিঝিল মেট্রোরেল স্টেশনের নিচে একটি ছাতা বোমা উদ্ধার করা হয়েছিল। পরে বোম্ব ডিসপোজাল ইউনিট সেটি নিষ্ক্রিয় করে। ওই ঘটনায় একজন পথচারী আহত হন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি