ATN
শিরোনাম
  •  

কেরানীগঞ্জে এক সপ্তাহে ৫ লাশ উদ্ধার স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক

         
কেরানীগঞ্জে এক সপ্তাহে ৫ লাশ উদ্ধার স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক

কেরানীগঞ্জে এক সপ্তাহে ৫ লাশ উদ্ধার স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক

ঢাকার কেরানীগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে পৃথক স্থান থেকে পাঁচটি লাশ উদ্ধারের ঘটনায় পুরো উপজেলায় চরম আতঙ্ক ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।স্বল্প সময়ে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে গভীর নিরাপত্তাহীনতা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেরানীগঞ্জের হযরতপুর এলাকা থেকে অটোরিকশাচালক লিয়াকত আলী, খোলামোড়া মডেল টাউন এলাকা থেকে মমতাজ ও রুহুল আমিন,কালিন্দী বালুর মাঠ থেকে তানজিলার গলাকাটা লাশ এবং সর্বশেষ ঝিলমিল আবাসিক এলাকা থেকে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া এলাকার হাসিনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়া এসব মরদেহের মধ্যে যেমন পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি রয়েছেন,তেমনই রয়েছেন অজ্ঞাত পরিচয় ব্যক্তিও।

আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও এলাকাভিত্তিক নজরদারির অভাবকেই এ ধরনের অপরাধ বৃদ্ধির প্রধান কারণ বলে মনে করছেন স্থানীয়রা। অপরাধীরা অপরাধ সংঘটিত করে পার পেয়ে যাওয়ায় তাদের তৎপরতা আরও বেড়েছে বলে অভিযোগ বাসিন্দাদের।পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা অবিলম্বে পুলিশি টহল জোরদার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

কালিন্দী ইউনিয়নের বাসিন্দা মাহবুব বলেন, মাত্র কয়েক দিনের ব্যবধানে একের পর এক লাশ পাওয়া যাচ্ছে। এখন সন্ধ্যার পর ঘর থেকে বের হতেই ভয় লাগে। এলাকায় মাদক ও অপরাধীদের আনাগোনা মারাত্মকভাবে বাড়লেও সে অনুযায়ী পুলিশের টহল চোখে পড়ে না।"

হযরতপুর এলাকার মিজানুর রহমান জানান, আমরা পরিবার নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। কোনো নির্জন স্থানে লাশ পাওয়ার খবর শুনলেই ভয় চেপে বসে। প্রশাসন যদি এখনই কঠোর ব্যবস্থা না নেয়,তবে সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেবে।"

অন্যদিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়ার বাসিন্দা ইমন হোসেন বলেন, ঝিলমিলের নির্জন এলাকাগুলোকে অপরাধীরা নিরাপদ আস্তানা হিসেবে ব্যবহার করছে। অনতিবিলম্বে এসব এলাকায় সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং রাতের বেলা পুলিশি পাহারা জোরদার করা জরুরি।"

উক্ত ঘটনা বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার কেরানীগঞ্জ সার্কেল মোহাম্মদ জামিলুল হক জানান। ইতিমধ্যে খোলামোড়ার মমতাজ এবং কালিন্দীর তানজিলা হত্যা রিকশাচালক লিয়াকত আলীর মামলার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানায়,অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধপ্রবণ এলাকাগুলোতে অতিরিক্ত সদস্য মোতায়েনসহ নজরদারি বহুগুণ বাড়ানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ