সালমান–সঞ্জয়ের বন্ধুত্বে মুগ্ধ নেটদুনিয়া, ভাইরাল আবেগঘন ছবি
বলিউডের দীর্ঘদিনের বন্ধুত্বের অন্যতম আলোচিত জুটি সালমান খান ও সঞ্জয় দত্ত। কয়েক দশকের এই বন্ধুত্বের আরেকটি আবেগঘন মুহূর্ত এবার জায়গা করে নিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। দুজনের আলিঙ্গনের ছবি প্রকাশের পর ভক্তদের প্রশংসায় ভাসছে পোস্টটি।
শুক্রবার দিবাগত রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দুটি ছবি শেয়ার করেন সালমান খান। ছবিতে দেখা যায়, কালো পোশাকে একে অপরকে জড়িয়ে রয়েছেন সালমান ও সঞ্জয় দত্ত। মুহূর্তটি দেখে আবেগাপ্লুত হয়েছেন ভক্তরা।
পোস্টটি প্রকাশের ১০ ঘণ্টার মধ্যেই ইনস্টাগ্রামে ২৪ লাখের বেশি প্রতিক্রিয়া এবং ফেসবুক পেজে প্রায় ১ লাখ ৮০ হাজার রিঅ্যাকশন পড়ে। পাশাপাশি হাজার হাজার মন্তব্যে দুই তারকার বন্ধুত্বের প্রশংসা করেন নেটিজেনরা।
পোস্টের সঙ্গে সালমান যুক্ত করেন তাদের জনপ্রিয় গান ‘চল মেরে ভাই’, যা ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত একই নামের সিনেমার। ক্যাপশনে তিনি লেখেন, “বাবা ফরএভার। সঞ্জু বাবা আমাদের সবার বাবা, এখন আমাদের বাচ্চাদেরও বাবা। আমার বড় ভাই সঞ্জয় দত্ত। আল্লাহ, ভগবান, যিশু—সবাই যেন এই মানুষটাকে সুখে রাখেন। ভালোবাসি তোমাকে বাবা।”
সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তও পোস্টে মন্তব্য করে লেখেন, “ব্রাদার্স ফর লাইফ।”
গত ২৯ জুলাই ছিল সঞ্জয় দত্তের জন্মদিন। ধারণা করা হচ্ছে, সেদিনই ছবিগুলো তোলা হয়েছিল এবং কয়েক দিন পর পোস্টটি শেয়ার করে বন্ধুকে বিলম্বিত শুভেচ্ছা জানান সালমান খান।
উল্লেখ্য, সালমান খান ও সঞ্জয় দত্ত একসঙ্গে ‘সাজন’ এবং ‘চল মেরে ভাই’ সিনেমায় অভিনয় করেছেন। এছাড়া বিভিন্ন চলচ্চিত্রে তাদের একসঙ্গে দেখা গেছে। সর্বশেষ সৌদি আরবের অ্যাকশনধর্মী চলচ্চিত্র ‘৭ ডগস’-এ বিশেষ উপস্থিতিতে পর্দা ভাগ করেছেন এই দুই বলিউড তারকা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি