সৌদি আরবে নির্মাণগত ত্রুটির কারণে বিএমডব্লিউর ৬ হাজার ৫৭৪টি গাড়ি প্রত্যাহারের ঘোষণা দিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। চালকের আসনের ওয়্যারিং হারনেসে ত্রুটি শনাক্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ওয়্যারিং হারনেসের ত্রুটির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিট হতে পারে। এর ফলে গাড়ি থেকে ধোঁয়া বের হওয়া কিংবা আগুন লাগার ঝুঁকি তৈরি হতে পারে।
প্রত্যাহারের আওতায় রয়েছে ২০২৩ থেকে ২০২৫ মডেল বছরের বিএমডব্লিউ ৫ সিরিজ ও ৭ সিরিজের মোট ৬ হাজার ৫৭৪টি গাড়ি।
সৌদি বাণিজ্য মন্ত্রণালয় গাড়ির মালিকদের রিকলস ওয়েবসাইটে গিয়ে গাড়ির শনাক্তকরণ নম্বর (ভিআইএন) যাচাই করার আহ্বান জানিয়েছে। এর মাধ্যমে সংশ্লিষ্ট গাড়িটি রিকল কর্মসূচির আওতায় রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যাবে।
এ ছাড়া, প্রয়োজনীয় মেরামতের জন্য গাড়ির মালিকদের সৌদিতে বিএমডব্লিউর অনুমোদিত পরিবেশক মোহাম্মদ ইউসুফ নাগি কোম্পানির সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়িগুলো বিনামূল্যে মেরামত করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: গালফ নিউজ
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি