ATN
শিরোনাম
  •  

রাজধানীর বংশালে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

         
রাজধানীর বংশালে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর বংশালে ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

রাজধানীর বংশাল এলাকায় অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ।

গ্রেফতারকৃতের নাম মো. তৌফিক ওরফে রাজা (৩৮)। পুলিশ জানায়, শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে বংশাল থানাধীন রায়সাহেব বাজার বিদ্যুৎ অফিসের সামনে চেকপোস্টে দায়িত্ব পালনকালে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

বংশাল থানা সূত্রে জানা গেছে, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং পুলিশের তথ্যানুযায়ী, তৌফিক একটি মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তিনি বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে বংশালসহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় বিক্রি করতেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেফতারকৃতকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ