ATN
শিরোনাম
  •  

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ৪

         
কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, র‌্যাব-১০ এর অভিযানে গ্রেফতার ৪

কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির কারখানা

ঢাকার কেরাণীগঞ্জে ইয়াবা তৈরির চক্রের সন্ধান পেয়েছে র‌্যাব-১০। অভিযানে ইয়াবা ট্যাবলেট, তৈরির কাঁচামাল ও বিভিন্ন যন্ত্রপাতিসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন মধ্যচর দক্ষিণ বালুরচর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ইয়াবা প্রস্তুত ও বিক্রয় চক্রের আস্তানায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

অভিযানে ১ হাজার ৯৬৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৫ লাখ ৯০ হাজার ৪০০ টাকা। এছাড়া ইয়াবা তৈরির বিভিন্ন ধরনের পাউডার সদৃশ কাঁচামাল, তৈরির সরঞ্জাম, পাঁচটি মোবাইল ফোন এবং একটি ওজন পরিমাপক যন্ত্র জব্দ করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— মো. আলমগীর ওরফে আন্ডে (৪০), মো. আলী আরমান (৩৬), মো. শাহজাহান (৪০) এবং সোনিয়া (৩০)।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে ইয়াবা তৈরির উপকরণ সংগ্রহ করে নিজেরাই ইয়াবা উৎপাদন এবং ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

র‌্যাব আরও জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করছে সংস্থাটি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ