ATN
শিরোনাম
  •  

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩, ২৭ মামলা

         
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৩৩, ২৭ মামলা

ডিএমপি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২৭টি মামলা দায়ের করা হয়েছে।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ২৭ জন, লালবাগ বিভাগে ২৪ জন, ওয়ারী বিভাগে ৩৬ জন, মতিঝিল বিভাগে ৯৬ জন, তেজগাঁও বিভাগে ৩৮ জন, মিরপুর বিভাগে ১২২ জন, গুলশান বিভাগে ৩৮ জন, উত্তরা বিভাগে ৪৯ জন এবং গোয়েন্দা বিভাগে ৩ জন রয়েছেন।

অভিযানকালে গ্রেফতারদের কাছ থেকে ২৪ কেজি ১০০ গ্রাম গাঁজা, ৯৪০ পিস ইয়াবা, ৩০টি মোবাইল ফোন, তিনটি চাকু, একটি বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র, তিনটি পরিত্যক্ত গুলি, একটি মিশুক গাড়ি, একটি মোটরসাইকেল এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপি আরও জানায়, গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ