রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাতে বাঘাইছড়ি উপজেলার সীমান্ত সড়কের মাঝিপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করে বিজিবির মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)।
বিজিবি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারে, সীমান্তবর্তী মাঝিপাড়া এলাকা দিয়ে ইয়াবা ও বিদেশি সিগারেটের একটি বড় চালান দেশে প্রবেশ করবে। পরে মারিশ্যা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের নেতৃত্বে একটি বিশেষ আভিযানিক দল অভিযান পরিচালনা করে।
অভিযানের সময় রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে দুই ব্যক্তিকে হাতে ব্যাগ নিয়ে ওই এলাকায় প্রবেশ করতে দেখা যায়। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা অস্ত্র ও মালামাল ফেলে পাহাড়ি এলাকার দিকে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭ দশমিক ৬২ মি.মি. চায়না তৈরি বিদেশি পিস্তল, সাত রাউন্ড তাজা গুলি এবং ১০ কার্টন বিদেশি ‘Patron’ সিগারেট উদ্ধার করা হয়।
উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও সিগারেটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত গোয়েন্দা নজরদারি ও অভিযান পরিচালনা করছে। চোরাকারবারিরা বিভিন্ন কৌশল ব্যবহার করলেও সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবির কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস