সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানসহ দুই আসামিকে আদালতে হাজির করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং তার মেয়ে জাইমা রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় এ আদেশ দেওয়া হয়।
গত বুধবার জামালপুরের সরিষাবাড়ী আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, জামালপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ডা. মুরাদ হাসান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী থাকাকালীন একটি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের টকশোতে খালেদা জিয়া, তারেক রহমান ও জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।
এ ঘটনায় জামালপুর জেলা ট্রাক মালিক সমিতির সহসভাপতি ও সাবেক ছাত্রদল নেতা লায়ন রুমেল সরকার বাদী হয়ে মামলা করেন। মামলায় ডা. মুরাদ হাসান ছাড়াও চট্টগ্রামের পটিয়ার মহি উদ্দিন হেলাল নাহিদকে আসামি করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মনিরুজ্জামান জানান, গত বছরের ২৪ মে আদালত দুই আসামির বিরুদ্ধে সমন জারি করেন। তবে তারা আদালতে হাজির না হওয়ায় এবং বর্তমানে পলাতক থাকায় তাদের উপস্থিতি নিশ্চিত করতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতের নির্দেশ অনুযায়ী, বিজ্ঞপ্তি প্রকাশের পরও আসামিরা হাজির না হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস