ATN
শিরোনাম
  •  

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

         
নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, কারফিউ জারি

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছেন। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সংশ্লিষ্ট এলাকায় অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ভারত সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ গুলি চালালে দুইজন নিহত হন। পরে কারফিউ চলাকালে পাশের সিরাহা জেলায় বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়।

পরিস্থিতির প্রেক্ষিতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে কারফিউ জারি করা হয়েছে। নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে, মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকার, রাজনৈতিক দল, ধর্মীয় নেতা, নাগরিক সমাজ ও গণমাধ্যমকে সংযম বজায় রেখে শান্তি, সম্প্রীতি ও জাতীয় ঐক্য রক্ষায় একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, দায়ীদের আইনের আওতায় আনা হবে।

সূত্র: আল জাজিরা

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ