চট্টগ্রামে টানেল মোড়ে বাসের ধাক্কায় নিহত ২, আহত অন্তত ১০
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার টানেল মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়ক ছেড়ে পাশের একটি দোকানে ঢুকে পড়েছে। এ সময় দোকানের সামনে দাঁড়িয়ে থাকা অন্তত ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা দুমড়েমুচড়ে যায়। এ দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ৮টার দিকে চাতরী চৌমুহনী বাজার এলাকার টানেল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, রাতে যাত্রীর অপেক্ষায় কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও রিকশা সড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি একটি দোকানে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় সামনে থাকা যানবাহনগুলো দুমড়েমুচড়ে যায় এবং কয়েকজন দোকান ও যানবাহনের নিচে চাপা পড়েন।
আহত কহিনুর আক্তার জানান, তিনি দোকানে বসে চা-নাশতা করছিলেন। হঠাৎ একটি বাস দোকানের ভেতরে ঢুকে পড়ে। বাসের ধাক্কায় কয়েকটি সিএনজিও দোকানের ভেতরে চলে আসে। এতে তিনি মাথা ও পেটে গুরুতর আঘাত পান।
আরেক আহত দিদারুল আলম (৩৫) বলেন, কারখানা থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথে পেছন থেকে বাসটি সজোরে ধাক্কা দেয়। মুহূর্তের মধ্যেই পুরো এলাকা দুর্ঘটনায় লণ্ডভণ্ড হয়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আনোয়ারা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল্লাহ বলেন, হাসপাতালে আনার পর দুইজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া অন্তত ১০ জন আহত হয়েছেন। উদ্ধার কার্যক্রমে ফায়ার সার্ভিস কাজ করছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. অনিন্দিতা জানান, দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বাস ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাগুলো উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার পর বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। তাদের শনাক্ত ও আটকের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি