ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকৃত মোবাইল উদ্ধার, আটক ১
রাজধানীর ফুলবাড়িয়া এলাকায় ট্রাফিক পুলিশের তাৎক্ষণিক তৎপরতায় ছিনতাইকৃত একটি মোবাইল ফোন উদ্ধার এবং এক ছিনতাইকারীকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তির নাম সুজন মিয়া (২২)।
ট্রাফিক লালবাগ বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ফুলবাড়িয়া জোনে দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনতে পান কর্তব্যরত ট্রাফিক সার্জেন্ট। পরে তিনি জানতে পারেন, এক ছিনতাইকারী ওই নারীর হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে।
পরিস্থিতি বুঝে ট্রাফিক সার্জেন্ট তাৎক্ষণিকভাবে ছিনতাইকারীর পিছু ধাওয়া করেন। একপর্যায়ে সিদ্দিক বাজার এলাকায় তাকে আটক করতে সক্ষম হন। এ সময় তার কাছ থেকে ভুক্তভোগীর ছিনতাইকৃত মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
পরে আটক সুজন মিয়াকে বংশাল থানায় হস্তান্তর করা হয়। উদ্ধার করা মোবাইল ফোনটি প্রকৃত মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি