অনুভূতিটা ভাষায় প্রকাশ করার মতো নয়: নতুন লুকে মুগ্ধ করলেন অপু বিশ্বাস
ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আবারও নজর কেড়েছেন তার নতুন রাজকীয় লুকে। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও নিয়মিত সক্রিয় এই অভিনেত্রী সম্প্রতি নিজের ফেসবুকে একগুচ্ছ নান্দনিক ছবি শেয়ার করেছেন, যা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
শেয়ার করা ছবিগুলোতে সোনালি রঙের মেটালিক শাড়ি ও ঐতিহ্যবাহী অলঙ্কারের সমন্বয়ে অপুকে দেখা গেছে একেবারে রাজকীয় আবহে। তার অভিজাত সাজ, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং চোখের অভিব্যক্তি ছবিগুলোকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই বিশেষ লুকের পেছনে যাদের অবদান রয়েছে, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি তার স্টাইলিস্ট মাহফুজ কাদরীর প্রশংসা করে লিখেছেন, “আজকের এই লুকের প্রতিটি সূক্ষ্ম ছোঁয়া, প্রতিটি ডিটেইল আর প্রতিটি সৌন্দর্যের পেছনে রয়েছে আমার অসাধারণ স্টাইলিস্ট মাহফুজ কাদরীর নিবেদন, রুচি আর শিল্পীসত্তা।”
নিজের নতুন রূপ আবিষ্কারের অনুভূতিও ভাগ করে নিয়েছেন অপু। তিনি লেখেন, “আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই নতুন করে আবিষ্কার করার অনুভূতিটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। সৌন্দর্য যখন সঠিক হাতে ধরা দেয়, তখন সেটাই হয়ে ওঠে শিল্প।”
অভিনেত্রীর এই ছবিগুলো প্রকাশের পর থেকেই ভক্ত-অনুরাগীরা মন্তব্যের ঘরে প্রশংসায় ভাসাচ্ছেন। অনেকেই তার সৌন্দর্য, আভিজাত্য এবং নান্দনিক স্টাইলের প্রশংসা করে মন্তব্য করেছেন। নতুন এই ফটোশুটের মাধ্যমে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন ঢালিউডের জনপ্রিয় এই নায়িকা।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি