চট্টগ্রামে র্যাব-৭-এর বিশেষ অভিযানে ২২ লাখ টাকার বিদেশি ব্র্যান্ডের ৮,৫৯০ প্যাকেট চোরাচালানি সিগারেট জব্দ

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানার নূর আহম্মদ রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে দেশে আনা আনুমানিক ২২ লাখ টাকা মূল্যের বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের ৮ হাজার ৫৯০ প্যাকেট চোরাচালানি সিগারেট উদ্ধার করে জব্দ করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, কোতোয়ালী থানাধীন নূর আহম্মদ রোডের কাজীর দেউরী এলাকায় এসএ পরিবহন (প্রাঃ) লিমিটেডের (পার্সেল ও কুরিয়ার সার্ভিস) গাড়ি পার্কিং এলাকায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন বিদেশি ব্র্যান্ডের সিগারেট ক্রয়-বিক্রয় করা হচ্ছে।
এ তথ্যের ভিত্তিতে গত ২৯ জুলাই ২০২৬ রাত আনুমানিক সাড়ে ১১টায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৭০ কার্টন ORIS (৪,৭০০ প্যাকেট), ২৯৪ কার্টন PATRON (২,৯৪০ প্যাকেট), ৩৭ কার্টন ESSE LIGHT (৩৭০ প্যাকেট), ২৩ কার্টন MILANO BLACK (২৩০ প্যাকেট), ১২ কার্টন MOND SUPER SLIMS (১২০ প্যাকেট), ৫ কার্টন MOND SILVER (৫০ প্যাকেট) এবং ১৮ কার্টন MANCHESTER (১৮০ প্যাকেট) সিগারেট উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাব জানায়, উদ্ধার করা মোট ৮ হাজার ৫৯০ প্যাকেট বিদেশি সিগারেটের আনুমানিক বাজার মূল্য প্রায় ২২ লাখ টাকা।
এ ঘটনায় উদ্ধারকৃত ও জব্দকৃত মালামাল সংক্রান্তে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭, চট্টগ্রাম।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি