ATN
শিরোনাম
  •  

ধামরাইয়ে কম্ফোটার কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

         
ধামরাইয়ে কম্ফোটার কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ধামরাইয়ে কম্ফোটার কারখানায় আগুন, চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

ঢাকার ধামরাইয়ে একটি কম্ফোটার তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কয়েকজন শ্রমিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টা ৪৪ মিনিটে ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের বকচর এলাকায় অবস্থিত ইউনিভার্সেল ট্রিমিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ধামরাই ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর বেলা প্রায় ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ধামরাই ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আল আমিন জানান, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, আগুনের সময় কারখানার ভেতরের কাঁচের গ্লাস ভেঙে পড়ে কয়েকজন শ্রমিক আহত হন। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ