ATN
শিরোনাম
  •  

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

         
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ থেকে ৩ লাখ এবং মালয়েশিয়া থেকে আরও ৫ হাজার রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলানের চেন্নাহ শহরে আয়োজিত এক জনসভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবি থাকলেও মিয়ানমার তাদের গ্রহণে রাজি ছিল না। তবে সাম্প্রতিক আলোচনার মাধ্যমে এ বিষয়ে অগ্রগতি হয়েছে।

আনোয়ার ইব্রাহিম বলেন, “সম্প্রতি তারা মালয়েশিয়া থেকে ৫ হাজার এবং বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে।” তিনি আরও বলেন, এই অগ্রগতি সম্ভব হয়েছে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এবং এ ধরনের ইস্যুতে সতর্ক কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার পর দেশটির সেনাবাহিনীর অভিযানের মুখে প্রাণ বাঁচাতে কয়েক লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। বর্তমানে কক্সবাজারের বিভিন্ন শরণার্থী শিবিরে বিপুলসংখ্যক রোহিঙ্গা বসবাস করছে। পাশাপাশি মালয়েশিয়াতেও জাতিসংঘের তথ্য অনুযায়ী প্রায় ১ লাখ ২৬ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে।

জনসভায় মালয়েশিয়ায় অবস্থানরত শরণার্থীদের দেশটির আইন মেনে চলার আহ্বান জানান আনোয়ার ইব্রাহিম। তিনি বলেন, অনুমোদিত শরণার্থী শিবির ও নির্ধারিত এলাকার বাইরে তাদের অবস্থান গ্রহণযোগ্য হবে না। আইন লঙ্ঘন করলে পুলিশের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি সতর্ক করেন।

তবে মিয়ানমার কবে, কীভাবে এবং কোন প্রক্রিয়ায় বাংলাদেশ ও মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু করবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: দ্য স্টার

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ