সিলেটে এনসিপির গাড়িবহরে হামলার অভিযোগ, পুলিশের ভিন্ন বক্তব্য
হবিগঞ্জের পর এবার সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার চৌমুহনী এলাকায় পৌরসভার গেটসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রের দাবি, এনসিপির ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে গোলাপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে নেতাকর্মীরা বের হলে তাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এনসিপির অভিযোগ, হামলায় বিএনপির নেতাকর্মীরা জড়িত ছিলেন এবং কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়েছে।
ঘটনার পর দুপুর ২টা ৪২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম লেখেন, “সিলেটের গোলাপগঞ্জে আবার আমাদের গাড়িতে রক্তাক্ত হামলা করেছে বিএনপির সন্ত্রাসীরা। গাড়ি ভাঙচুর করেছে।”
তবে ঘটনাটি নিয়ে ভিন্ন ব্যাখ্যা দিয়েছে পুলিশ। সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, “রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছিল। পাশ থেকে কেউ ঢিল ছুড়েছে। এতে সারজিস আলমের গাড়ির গ্লাস ভেঙেছে। এটিকে গাড়িবহরে হামলা বলা ঠিক হবে না।”
তিনি আরও জানান, এ ঘটনায় কেউ আহত হওয়ার তথ্য এখন পর্যন্ত পুলিশের কাছে নেই।
ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এদিকে এনসিপির অভিযোগ এবং পুলিশের বক্তব্যে ঘটনার বর্ণনায় পার্থক্য দেখা দিয়েছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি