অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলে দেশের প্রতিটি শিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ইমপ্রেস টেলিফিল্মের পরিবেশনায় দুই হাতহীন অদম্য মেধাবী তরুণী আয়েশাকে নিয়ে নির্মিত প্রামাণ্য তথ্যচিত্র ‘পায়ের ছাপ’-এর বিশেষ প্রদর্শনী উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে, যেখানে কোনো শিশুই পিছিয়ে থাকবে না এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবনে সফলতার মূল চাবিকাঠি হলো অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং আত্মবিশ্বাস। মনোযোগ ও পরিশ্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী ভবিষ্যতে ডাক্তার, বিজ্ঞানী, শিক্ষক, মহাকাশচারী কিংবা দেশের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী ব্যক্তি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারে।
ববি হাজ্জাজ বলেন, আয়েশার জীবনসংগ্রাম ও সাফল্য প্রমাণ করে দৃঢ় মনোবল থাকলে যেকোনো প্রতিকূলতা অতিক্রম করা সম্ভব। তবে এমন সাফল্য যেন বিচ্ছিন্ন কোনো ঘটনা না হয়, দেশের প্রতিটি শিশু যাতে নিজের সম্ভাবনা বিকশিত করতে পারে, সে জন্য পরিবার, সমাজ ও রাষ্ট্রকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, শারীরিক বা অন্য কোনো সীমাবদ্ধতা শিশুর স্বপ্ন পূরণের পথে বাধা হতে পারে না। প্রতিটি শিশুর মেধা ও সম্ভাবনার বিকাশে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী জানান, তিনি জানতে পেরেছেন প্রধানমন্ত্রী ইতোমধ্যে আয়েশাকে গাইবান্ধা বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজে ক্লাস সুপারভাইজার পদে নিয়োগ দিয়েছেন। এ উদ্যোগকে মেধা, যোগ্যতা ও মানবিক মূল্যবোধের প্রতি সরকারের অঙ্গীকারের উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, বুটেক্সের শিক্ষক-শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস