ATN
শিরোনাম
  •  

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯, মামলা ৩০

         
ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২৯, মামলা ৩০

ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ফাইল ছবি

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৯ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন অভিযোগে ৩০টি মামলা দায়ের করেছে পুলিশ।

ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযানসহ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা, দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, সাত রাউন্ড গুলি, ছয়টি মোবাইল ফোন, একটি সুইচ গিয়ার চাকু এবং একজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।

ডিএমপির তথ্য অনুযায়ী, রমনা বিভাগে ৩৫ জন, লালবাগ বিভাগে ৩৯ জন, ওয়ারী বিভাগে ৮৩ জন, মতিঝিল বিভাগে ৫৩ জন, তেজগাঁও বিভাগে ৬৭ জন, মিরপুর বিভাগে ১৩৩ জন, গুলশান বিভাগে ৫৬ জন এবং উত্তরা বিভাগে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া গোয়েন্দা বিভাগে ৮ জন এবং সিটিটিসি বিভাগে ১ জনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ