আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান জুয়ান প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকালে ইশ্চিগুয়েলাস্তো ন্যাচারাল পার্কের কাছে দুর্ঘটনাটি ঘটে। নিহতদের সবাই দাবানল নিয়ন্ত্রণে পাঠানো দমকল দলের সদস্য ছিলেন।
সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল একটি বেল-৪১২ মডেলের। পার্শ্ববর্তী লা রিওজা প্রদেশে চলমান দাবানল নিয়ন্ত্রণে প্রশিক্ষিত দমকল কর্মীদের প্রথম দল নিয়ে রওনা হয়েছিল হেলিকপ্টারটি।
কর্তৃপক্ষ জানায়, সান জুয়ান থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর, স্থানীয় সময় সকাল সাড়ে ১০টার দিকে হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এরপরই সেটি বিধ্বস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনাস্থলে থাকা স্থানীয় সাংবাদিক মাউরিসিও দাভিলা জানান, হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়েছে। তার ভাষায়, ঘটনাস্থলের পরিস্থিতি ছিল অত্যন্ত ভয়াবহ এবং সেখানে কারও বেঁচে থাকার কোনো সম্ভাবনা ছিল না।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তে একটি কমিটি গঠন করেছে সান জুয়ান প্রাদেশিক সরকার।
এদিকে, মর্মান্তিক এ দুর্ঘটনায় সান জুয়ান প্রদেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। গভর্নর মার্সেলো ওররেগো এবং আর্জেন্টিনার নিরাপত্তাবিষয়ক মন্ত্রী আলেজান্দ্রা মন্তেওলিভা নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
উল্লেখ্য, প্রায় এক সপ্তাহ ধরে আর্জেন্টিনার লা রিওজা প্রদেশে ভয়াবহ দাবানল চলছে। এতে ইতোমধ্যে হাজার হাজার হেক্টর বনভূমি ও কৃষিজমি পুড়ে গেছে। সেই আগুন নিয়ন্ত্রণে অংশ নিতেই রওনা হয়েছিলেন নিহত দমকলকর্মীরা।
সূত্র : এএফপি, এনডিটিভি
রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস