ATN
শিরোনাম
  •  

আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

         
আজ ঢাকায় আসছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

বিশেষ দূত সার্জিও গর

তিন দিনের সফরে আজ বৃহস্পতিবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনের কর্মসূচি রয়েছে তার।

কূটনৈতিক সূত্র বলছে, সফরের মূল আলোচনায় থাকবে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি এবং বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার।

সাম্প্রতিক সময়ে চীন, রাশিয়া ও তুরস্কের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ এবং ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়েও যুক্তরাষ্ট্রের আগ্রহ থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উল্লেখ্য, সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর বৈঠকে উপস্থিত ছিলেন সার্জিও গর। সেখানে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত সার্জিও গর বর্তমানে ভারতের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূতের দায়িত্ব পালন করছেন।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ