২০৩১ বিশ্বকাপকে সামনে রেখে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বিসিবির বিশেষ পরিকল্পনা
সবশেষ ২০১১ সালে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছিল বাংলাদেশ। দীর্ঘ দুই দশক পর আবারও দেশের মাটিতে বসতে যাচ্ছে ক্রিকেটের এই বৈশ্বিক আসর। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষে পূর্বাচল স্টেডিয়ামকে ঘিরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পরিকল্পনার কথা জানিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
আজ বিসিবির সভা শেষে তামিম বলেন, “স্টেডিয়ামের জন্য সম্ভবত সরকারের অর্থায়ন প্রয়োজন হবে। আপনারা জানেন, ২০৩১ সালে বাংলাদেশে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে, যা ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট। এটি আয়োজন করা বাংলাদেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। আমি নিশ্চিত, সরকার বিষয়টি অবশ্যই গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিশ্বকাপ আয়োজনের জন্য যখন বিড করা হয়েছিল, তখন পূর্বাচলও সেই পরিকল্পনার অংশ ছিল।”
এদিন বিসিবি সভাপতি আরও জানান, পূর্বাচলে ক্রিকেট এক্সিলেন্স সেন্টার নির্মাণের অনুমোদন দেওয়া হয়েছে এবং শিগগিরই এর কাজ শুরু হবে। পাশাপাশি তিনি বলেন, আগে যে নকশা প্রণয়ন করা হয়েছিল, তা বর্তমান বোর্ডের পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই প্রকল্পটির নকশা নতুন করে করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এটিএন নিউজ / মা.ই.স