দুই পর্বে আল্লু অর্জুনের ‘রাকা’, বাজেট ১ হাজার কোটি রুপি
দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের বহুল প্রতীক্ষিত নতুন সিনেমা ‘রাকা’ নিয়ে নতুন তথ্য সামনে এসেছে। ‘পুষ্পা’ সিরিজের সাফল্যের পর এবার আরও বড় পরিসরের এই সিনেমা নির্মাণ করছেন ‘জওয়ান’খ্যাত পরিচালক অ্যাটলি কুমার। জানা গেছে, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ও ভিএফএক্স ব্যবহার করে সিনেমাটি দুই পর্বে নির্মিত হবে।
ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘রাকা’র দুই পর্বের সম্মিলিত বাজেট ১ হাজার কোটি রুপিরও বেশি। ফলে এটি ভারতীয় সিনেমার ইতিহাসে অন্যতম ব্যয়বহুল প্রযোজনার তালিকায় জায়গা করে নিতে যাচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সিনেমার গল্প দুটি ভিন্ন সময়কে কেন্দ্র করে এগোবে। একটি অংশে থাকবে বৈদিক যুগের প্রেক্ষাপট, অন্য অংশে থাকবে বর্তমান সময়। এই দুই সময়ের ঘটনাপ্রবাহ একসূত্রে গাঁথা হয়ে দর্শকদের জন্য ভিন্নধর্মী অভিজ্ঞতা তৈরি করবে।
সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন। আধুনিক সময়ের গল্পে তার বিপরীতে দেখা যাবে ম্রুনাল ঠাকুরকে। অন্যদিকে পৌরাণিক সময়ের অংশে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন, জাহ্নবী কাপুর এবং রাশমিকা মান্দানা। এছাড়া বলিউড তারকা শাহরুখ খানের একটি বিশেষ উপস্থিতি (ক্যামিও) থাকার গুঞ্জনও রয়েছে।
৮ এপ্রিল আল্লু অর্জুনের জন্মদিন উপলক্ষে ‘রাকা’র ফার্স্টলুক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একেবারে ব্যতিক্রম রুপে দেখা দেন অভিনেতা। ন্যাডা মাথায় মুখটা মানুষের মতো; তবে হাতে ঘন-লম্বা পশম ও নখের কারণে মনে হচ্ছে তা কোনো ভয়ানক পশুর দেহ!
‘রাকা’র মুক্তির তারিখ এখনো জানানো হয়নি। শোনা যাচ্ছে, ছবিটি আগামী বছরের ডিসেম্বরে মুক্তি পেতে পারে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি