ATN
শিরোনাম
  •  

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

         
শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে গ্যাস সংকট নিরসনে উদ্যোগের আশ্বাস প্রধানমন্ত্রীর

শিল্পখাতে বিদ্যমান গ্যাস সংকট দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে শওকত আজিজ রাসেল বলেন, সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হওয়ায় শিল্পখাতে গ্যাসের সংকট তৈরি হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে এবং তিনি সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বর্তমান পরিস্থিতি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন এবং খাতটির সমস্যা সমাধানে সরকারের আন্তরিকতা উদ্যোক্তাদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে।

বিটিএমএ সভাপতি জানান, গ্যাস সংকটের কারণে পুরোপুরি বন্ধ কিংবা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর প্রকৃত অবস্থা নিরূপণ করতে উদ্যোক্তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে কোন কারখানার কী ধরনের সহায়তা প্রয়োজন, তা নির্ধারণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উদ্যোক্তারা আশা করছেন, সরকারের দ্রুত পদক্ষেপের মাধ্যমে শিল্পখাতে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে এবং উৎপাদন কার্যক্রমে স্থিতিশীলতা ফিরে আসবে।

রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট জাতীয় সংবাদ


অন্যান্য সংবাদ