এমপি হিসেবে দায়িত্ব পালনে সরোয়ার আলমগীরের বাধা নেই, আবেদন কার্যতালিকা থেকে বাদ আপিল বিভাগের
চট্টগ্রাম-২ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে নিষেধাজ্ঞা চেয়ে করা আবেদন কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন আপিল বিভাগ। ফলে সংসদ সদস্য হিসেবে তার দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। একই সঙ্গে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার হাইকোর্টের রায়ের বিরুদ্ধে নিয়মিত আপিল দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। সরোয়ার আলমগীরের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাডভোকেট আহসানুল করিম। অপরদিকে জামায়াত সমর্থিত প্রার্থীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
এর আগে মঙ্গলবার (২৮ জুলাই) সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণার রায় স্থগিত চেয়ে করা আবেদনের ওপর আদেশের জন্য ২৯ জুলাই দিন নির্ধারণ করেন আপিল বিভাগ।
উল্লেখ্য, হাইকোর্ট সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ ঘোষণা করার পর তিনি চট্টগ্রাম-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। জাতীয় সংসদ সচিবালয়ে স্পিকারের কার্যালয়ে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছ থেকে তিনি শপথ নেন। শপথ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি