ATN
শিরোনাম
  •  

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আহত অনেকে

         
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আহত অনেকে

হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা: সারজিস-নাসীরুদ্দীন পাটওয়ারীসহ আহত অনেকে

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলটির গাড়িবহরে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। এতে সারজিস আলম-নাসীরুদ্দীন পাটওয়ারীসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যায় হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ সংলগ্ন সড়কে এ হামলার ঘটনা ঘটে।

এনসিপি নেতাদের অভিযোগ, হবিগঞ্জের জুলাই পদযাত্রা কর্মসূচি সফলভাবে শেষ করে মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় স্থানীয় বিএনপি ও ছাত্রদলের একদল কর্মী এই অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হকিস্টিক, রামদা ও চেইনসহ দেশীয় অস্ত্র নিয়ে এনসিপি নেতাকর্মীদের ওপর ঝাঁপিয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। এমনকি এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাসকে জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে গিয়ে সেখানে ন্যাক্কারজনকভাবে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলাকারীরা শুধু গাড়ি ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি, তারা মিডিয়া টিমের ক্যামেরা এবং মূল্যবান সরঞ্জামসহ নেতাকর্মীদের মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে গেছে। হামলায় এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় অনেক নেতাকর্মী গুরুতর আহত হয়েছেন। দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে, অনেকের হাত-পা ভেঙে দেওয়া হয়েছে এবং বেশ কয়েকজন রক্তাক্ত অবস্থায় সড়কেই লুটিয়ে পড়েন। বর্তমানে আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তার দাবি, হামলার সময় পুলিশ ও র‍্যাব সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত থাকলেও তারা কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছেন। তিনি এই ঘটনাকে একটি পরিকল্পিত ও বর্বরোচিত হামলা হিসেবে উল্লেখ করেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, যারা রাজনৈতিক প্রতিপক্ষকে মোকাবিলা করতে সন্ত্রাস ও সহিংসতার পথ বেছে নেয়, তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। এই বর্বরোচিত হামলার সঙ্গে জড়িতদের এবং দায়িত্বরত অবস্থায় যারা নীরব ছিলেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে জবাবদিহির মুখোমুখি করার দাবি জানিয়েছেন তিনি।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ