দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুর মধ্যে চট্টগ্রাম বিভাগে দুইজন এবং রাজশাহী বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে, একই সময়ে দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ১০৫ জন। ফলে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬৬০ জনে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৯ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এতে দেশে মোট সন্দেহভাজন হামের সংক্রমণের সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ২৫ হাজার ৫৪৪।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে হাম ও হামের উপসর্গে মোট ৮২৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ৯৫ জন এবং হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৩৩ জন।
এটিএন নিউজ / মা.ই.স