ATN
শিরোনাম
  •  

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি: তিক্ত অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

         
বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি: তিক্ত অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

বাংলাদেশে শুটিং করতে এসে মারামারি: তিক্ত অভিজ্ঞতা জানালেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি তার ক্যারিয়ারের শুরুর দিকের এক তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন। তিনি জানিয়েছেন, বাংলাদেশের সুন্দরবনে একটি সিনেমার শুটিং করতে এসে এক সহ-অভিনেতার সঙ্গে সরাসরি হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন তিনি।

সম্প্রতি ভারতের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠান ‘দ্য কপিল শর্মা শো’-তে অতিথি হিসেবে হাজির হয়ে নোরা এই ঘটনার স্মৃতিচারণ করেন। তিনি জানান, ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার শুটিং চলাকালীন এই অপ্রীতিকর ঘটনাটি ঘটে। অ্যাডভেঞ্চার থ্রিলার ঘরানার এই সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছিল বাংলাদেশের সুন্দরবনের গহীন ম্যানগ্রোভ অরণ্যে। এই ছবির মাধ্যমেই নোরার বলিউডে অভিষেক হয়েছিল।

নোরার ভাষ্যমতে, শুটিং চলাকালীন এক সহ-অভিনেতা তার সঙ্গে অত্যন্ত অসভ্য ও অসৌজন্যমূলক আচরণ করেন। এতে ক্ষুব্ধ হয়ে নোরা প্রথমে ওই অভিনেতাকে চড় মারেন। কিন্তু পরিস্থিতি সেখানেই থেমে থাকেনি। নোরার দাবি, পাল্টা ওই অভিনেতাও তাকে চড় মারেন এবং নোরার চুল টেনে ধরেন। জবাবে নোরা নিজেও ওই অভিনেতার চুল ধরে টান দেন। একপর্যায়ে দুজনের মধ্যে তীব্র ঝগড়া ও হাতাহাতি শুরু হলে পরিচালক কমল সদানা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ওই সহ-অভিনেতার আচরণ ছিল অত্যন্ত অগ্রহণযোগ্য ছিল বলেও জানান নোরা ফাতেহি। অনুষ্ঠানের উপস্থাপক কপিল শর্মা বিষয়টি নিয়ে রসিকতা করলে নোরা তার ক্ষোভ লুকিয়ে রাখেননি। তবে পুরো ঘটনার বর্ণনা দিলেও সেই সহ-অভিনেতার নাম প্রকাশ করেননি এই অভিনেত্রী।

উল্লেখ্য, ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমাটি ২০১৪ সালের ৩১ অক্টোবর মুক্তি পেয়েছিল। সুন্দরবনের বাঘ ও একদল অভিযাত্রীর কাহিনী নিয়ে নির্মিত এই সিনেমায় নোরা ফাতেহি ‘সিজে’ চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে নোরার পাশাপাশি আরও অভিনয় করেছিলেন অভিনব শুক্ল, হিমর্শা বেঙ্কটসামী ও সুব্রত দত্তের মতো শিল্পীরা।

এটিএন নিউজ / মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ