যুক্তরাষ্ট্রের আগেই বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আবারও বড় পর্দায় ফিরছে জনপ্রিয় সুপারহিরো স্পাইডার-ম্যান। মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের (এমসিইউ) ৩৮তম এবং স্পাইডার-ম্যান সিরিজের চতুর্থ কিস্তি ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ নিয়ে দর্শকদের মধ্যে এখন টানটান উত্তেজনা। বিশ্বব্যাপী সিনেমাটি আগামী ৩১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও বাংলাদেশের দর্শকরা এটি দেখার সুযোগ পাবেন একদিন আগেই।
দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স নিশ্চিত করেছে যে, আগামী ৩০ জুলাই থেকে তাদের সকল শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে। যুক্তরাষ্ট্রের দর্শকদের আগে বাংলাদেশের দর্শকরা এই সিনেমাটি দেখার সুযোগ পাচ্ছেন, যা ভক্তদের জন্য এক বড় উপহার। সিনেমাটি পরিচালনা করেছেন ডেস্টিন ড্যানিয়েল ক্রেটন। ‘স্পাইডার-ম্যান: নো ওয়ে হোম’-এর ঘটনার চার বছর পরের কাহিনী নিয়ে সাজানো হয়েছে এবারের গল্প। যেখানে পিটারের স্মৃতি সবার মন থেকে মুছে যাওয়ার পর তার নতুন জীবন ও নতুন শত্রুর মোকাবিলা করতে দেখা যাবে।
সিনেমায় স্পাইডার-ম্যান বা পিটার পার্কারের ভূমিকায় যথারীতি থাকছেন টম হল্যান্ড। তার সঙ্গে ফিরছেন জেনডায়া এবং জ্যাকব ব্যাটালন। এছাড়া বড় চমক হিসেবে ফিরছেন ‘হাল্ক’ খ্যাত মার্ক রাফালো এবং ‘দ্য পানিশার’ চরিত্রে জন বার্নথাল। নতুনদের মধ্যে এমজের নতুন প্রেমিকের চরিত্রে অভিনয় করেছেন ইমান এসফান্ডি এবং এক রহস্যময় চরিত্রে দেখা যাবে ‘স্ট্রেঞ্জার থিংস’ তারকা সেডি সিঙ্ককে।
‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’ সিনেমাটি প্রযুক্তিগত দিক থেকেও বেশ অনন্য। এটি বিশ্বের প্রথম চলচ্চিত্র যা পুরোপুরি ‘শট ফর স্ক্রিন-এক্স’ প্রযুক্তিতে নির্মিত হয়েছে। এই প্রযুক্তির মাধ্যমে মূল পর্দার পাশাপাশি হলের দুই পাশের দেয়ালেও দৃশ্য সম্প্রসারিত হয়, যা দর্শকদের ২৭০ ডিগ্রি প্যানোরামিক অভিজ্ঞতা দেবে।
এটিএন নিউজ / মা.ই.স