সামাজিক আন্দোলন ছাড়া মাদক নির্মূল সম্ভব নয়: মির্জা ফখরুল
শুধু আইন প্রয়োগ ও শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়; এজন্য সমাজের সর্বস্তরের মানুষের অংশগ্রহণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে মাদকের অপব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “শুধু আইন করে শাস্তি দিয়ে মাদক নির্মূল করা সম্ভব নয়। তাই মাদকবিরোধী অভিযানকে আমরা সামাজিক আন্দোলনে পরিণত করতে চাই।”
তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মাদক নিয়ন্ত্রণে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, তার ইতিবাচক ফল পাওয়া যাবে বলে তিনি আশাবাদী। মাদকের ভয়াবহতা সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরি করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ উল্লেখ করে তিনি গণমাধ্যমকর্মীদের এ বিষয়ে আরও বেশি করে প্রচারের আহ্বান জানান।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মোহাম্মদ বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফায়সাল আমিন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ, বিজিবিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি