রাষ্ট্রপতি নির্বাচন: পুরোপুরি প্রস্তুত নির্বাচন কমিশন, দিনক্ষণ এখনো চূড়ান্ত নয়
রাষ্ট্রপতি নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) পুরোপুরি প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচনের তফসিল বা দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি বলে তিনি জানান।
মঙ্গলবার (২৮ জুলাই) জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সিইসি। এ সময় তার নেতৃত্বে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, আনোয়ারুল ইসলাম সরকার ও তাহমিদা আহমেদ উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, নতুন রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত আইনে নির্বাচন অনুষ্ঠানের আগে জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে পরামর্শ করে দিনক্ষণ নির্ধারণের বিধান রয়েছে। সেই ধারাবাহিকতায় ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে প্রাথমিক আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, জাতীয় সংসদ অধিবেশনে থাকলে রাষ্ট্রপতি নির্বাচন এক পদ্ধতিতে অনুষ্ঠিত হবে, আর অধিবেশন না থাকলে আইনে বিকল্প ব্যবস্থাও রয়েছে। তবে নির্বাচনের তারিখ এখনো নির্ধারিত হয়নি। দিনক্ষণ চূড়ান্ত হলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে তা জানাবে।
সিইসি বলেন, রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত। এ নির্বাচনের ভোটার তালিকা সরবরাহের জন্য সংসদ সচিবালয়কে ইতোমধ্যে চিঠি পাঠানো হয়েছে।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে সিইসি জানান, এ বিষয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে বৈঠকে কোনো আলোচনা হয়নি।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি