ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন সামনে রেখে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে বৈঠক করছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের একটি প্রতিনিধিদল।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে এ বৈঠক শুরু হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, বৈঠকে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের সাংবিধানিক ও প্রশাসনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে। এ ছাড়া রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা, প্রয়োজনীয় প্রস্তুতি এবং নির্বাচন পরিচালনার প্রক্রিয়া নিয়েও মতবিনিময় হওয়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে গত শুক্রবার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী স্বাক্ষরিত পদত্যাগপত্র জাতীয় সংসদের স্পিকারের কাছে জমা দেন।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচন আয়োজনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। এ নির্বাচনকে ঘিরে সাংবিধানিক বাধ্যবাধকতা ও প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি